ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৬-০৯
  • ৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্থাটির মহাসচিব এন্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার পক্ষে ভোট দিয়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে মঙ্গলবার সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে মহাসচিব করার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়।
প্রস্তাবে জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার সুপারিশ করা হয়।
এক বিবৃতিতে এন্তোনিও গুতেরেস বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখলে আমি খুশি হব।’
এন্তোনিও গুতেরেস (৭২) বান কি মুনের পর ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat