ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও পরামর্শক সংস্থা ড্রিম-৭১ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর উত্তরাস্থ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসানের উপস্থিতিতে বিসিকের সচিব মোঃ মফিদুল ইসলাম ও পরামর্শক সংস্থা ড্রিম-৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারাদেশে বিসিকের ৬৪টি জেলা অফিস ও ৭৬ টি শিল্পনগরীতে ডিসপ্লে সেন্টার ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। এসব ডিসপ্লে সেন্টার ও বিক্রয় কেন্দ্র স্থাপনের অবকাঠামোগত সুবিধা বিসিকের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন মার্কেটিং ব্যবস্থাকে বর্তমান ডিজিটাল যুগের বাস্তবতা হিসেবে অবিহিত করে বিসিকের চেয়ারম্যান বলেন,করোনার (কভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষুদ্র ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মে পণ্য বিপণনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তরা উপকৃত হবেন।
এদিকে চুক্তি স্বাক্ষরের পর বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মের সিস্টেম রিকোয়্যারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) চূড়ান্তকরণের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat