ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২৫
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রস্তাবিত গার্মেন্ট ভিলেজে জমি বরাদ্দপ্রাপ্ত ৮ পোশাক কারখানার অনুকূলে ৫২ একর জমির বরাদ্দের ইজারা চুক্তি (ল্যান্ড লীজ এগ্রিমেন্ট) সম্পন্ন করার জন্য ১৫ কোটি ৮৫ লাখ টাকার চেক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে প্রদান করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
গতকাল সোমবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বেজা কার্যালয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে চেক তুলে দেন।
বিজিএমইএ সভাপতি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’এ শিল্পপার্ক স্থাপন এবং সেখানে পোশাক কারখানা গড়ে তোলার জন্য বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানসমূহকে জমি বরাদ্দ দেয়ায় বেজাকে ধন্যবাদ জানান। এই শিল্পপার্কে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক কারখানা গড়ে উঠবে এবং বিপুল কর্মসংস্থানের তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিজিএমইএর সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন ও সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিজিএমইএ কর্তৃক আবেদনকৃত ৫৯টি কারখানার মধ্যে ৪১টি কারখানার অনুকূলে ২৩৯ একর জমি বরাদ্দপ্রাপ্ত বিনিয়োগকারীদের সাথে বেজা কর্তৃক জমি ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। ২৯১ একর জমির ইজারা চুক্তি সম্পন্ন করার জন্য এ পর্যন্ত বিজিএমইএ সর্বমোট ২০৮ কোটি ৯৮ লাখ টাকা বেজাকে পরিশোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat