ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৫-১৭
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশ (জি৭) এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত দেশগুলো তাদের নিজ দেশের টিকাদান কমসূচির লক্ষ্য ঠিক রেখেই ভ্যাকসিনের অনেক প্রয়োজন রয়েছে এমন দেশগুলোকে ১৫ কোটিরও বেশি টিকা দান করতে পারে। সোমবার ইউনিসেফ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেনের প্রতিষ্ঠান এয়ারফিনিটি পরিচালিত এক জরিপে বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশ এবং ইইউ তাদের জুন, জুলাই এবং আগস্টের জন্য মজুত করা মাত্র ২০ শতাংশ টিকা একেবারে দরিদ্র দেশগুলোর জন্য কোভ্যাক্সের টিকাদান কমসূচির সাথে শেয়ার করে বিশ্বের ভ্যাকসিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করতে পারে।
ইউনিসেফ পরিচালক হেনরিটা ফোরি বলেন, ‘জি৭ এবং ইইউ তাদের নিজ দেশের জনগণের টিকাদান কর্মসূচির লক্ষ্য ঠিক রেখেই তারা বিশ্বের ভ্যাকসিনের এ ঘাটতি পূরণ করতে পারে।’
আগামী জুনে সম্মেলনের জন্য যুক্তরাজ্যের তাদের জি৭ সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।
এদিকে ইউনিসেফ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং কোয়ালিশন ফর ইপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশনের (সিইপিআই) পাশাপাশি গভি দি ভ্যাকসিন অ্যালায়েন্সের নেতৃত্বে চলা কোভ্যাক্স কর্মসূচি তাদের পরিকল্পিত বিতরণের জন্য ১৯ কোটি ডোজ টিকা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে অনেক বেড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী টিকার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat