ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রায় আট বছর আগে হেফাজতের তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও আতাউল্লাহ আমীনের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মূখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য মুফতি শাখাওয়াত হোসাইন রাজীর সাতদিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান প্রত্যেক মামলায় তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দিকে ২০১৩ সালে রমনা ও শাহবাগ থানার পৃথক দুই মামলার তদন্তের জন্য আতাউল্লাহ আমীনের সাতদিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি- বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন,মতিঝিল, রমনা ও শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat