ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৪-০৬
  • ৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্তক একটি আন্তর্জাতিক চুক্তি রক্ষার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবারের আলোচনায় যোগ দিতে যাচ্ছে। এ চুক্তি থেকে ওয়াশিংটন ২০১৮ সালে বেরিয়ে যায়। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করতে এবং ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন। ইরান কখনো সামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলবে না ওই চুক্তিতে এমন নিশ্চয়তা দেয়া হয়।
কিন্তু ইরান ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা অবসানের দাবি তুলে সর্বশেষ বৈঠকে মার্কিন আলোচকদের সাথে এ ব্যাপারে আলোচনা করতে অস্বীকৃতি জানায়।
জানুয়ারিতে ইরান জানায়, তারা ২০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আর এটা তারা ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনেই করছে।
২০১৫ সালের চুক্তি অনুযায়ী বর্তমান সদস্য ইরান, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের মধ্যে আলোচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সভাপতিত্ব করবে। মঙ্গলবার এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat