ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনকা-অক্সফোর্ডের টিকা শুরুর কাজ স্থগিত করেছে।মৃদু ও মাঝারি মাত্রার নতুন ধরণের করোনা ভাইরাস মোকাবেলায় এ টিকা কার্যকর নয় বলে গবেষণা থেকে জানা গেছে। এ কারণে দেশটি টিকা দেয়ার কাজ স্থগিত করেছে।
দেশটিতে আগামী কয়েক দিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেয়ার কাজ শুরুর কথা ছিল। কিন্তু তা না করতে পারা দেশটির জন্য একটি বড় ধরণের ধাক্কা বলে মনে করা হচ্ছে।
তবে কর্মকর্তারা বলছেন, অন্যান্য টিকা খুব শিগগীরই এসে পৌঁছাবে। তখন টিকা দেয়ার কাজ শুরু হবে।
স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন।
তিনি জানান, আগামী চার সপ্তাহের মধ্যে জেএন্ডজে এবং ফাইজারের টিকা পাওয়া যাবে। এছাড়া মর্ডানা ও রাশিয়ার টিকা পাওয়ার বিষয় নিয়েও আলোচনা চলছে। জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটাস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের মৃদু ও মাঝারি মাত্রার করোনা ভাইরাস মোকাবেলায় এ টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে।
তবে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।
জুয়েলি মিখাইজ আরো বলেছেন, দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের যে ১৫ লাখ ডোজ টিকা পেয়েছে তার মেয়াদ এপ্রিলে শেষ হয়ে যাবে। এ বিষয়ে বিজ্ঞানীদের চূড়ান্ত মতামত পাওয়া পর্যন্ত টিকা রেখে দেয়া হবে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রায় ১৫ লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৬ হাজারেরও বেশি লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat