ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাধারণ আমেনিকারদের সাথে ফোনে কথা বলা শুরু করেছেন।বাইডেন শনিবার প্রথমেই করোনা মহামারিকালে চাকুরি হারানো এক নারীকে ফোন করেন।
এর মধ্যদিয়ে তিনি নাগরিকদের সাথে সরাসরি সংযোগ স্থাপনে তার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।এর আগে হোয়াইট হাউস মুখপাত্র জেন পাসাকি বলেছেন, আমেরিকান জনগণের সাথে সরাসরি ও নিয়মিত যোগাযোগ স্থাপনে হোয়াইট হাউস প্রেসিডেন্টের জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করবে।
কোভিড-১৯ এর কারণে ওয়াশিংটনের ওভাল অফিস থেকে বাইডেন টেলিফোনে ক্যালিফোর্নিয়ার রোজভিলে থাকা মিশেল নামের ওই নারীর সাথে কথা বলেন। মহামারির কারণে অর্থনৈতিক সংকটের জন্য তিনি তার চাকুরি হারান।
ওই নারী একজন মা। তিনি বাইডেনের কাছে লিখিতভাবে তার কষ্ট, সংগ্রাম এবং চাকুরি খোঁজার কথা তুলে ধরেন।
হোয়াইট হাউস থেকে পোস্ট করা তাদের ফোনালাপের ভিডিওতে দেখা গেছে, বাইডেন মিশেলকে বলছেন, আমার বাবা প্রায়ই বলতেন, চেকের চেয়ে একটি চাকরি খুবই মূল্যবান। কারণ এর সঙ্গে আপনার মর্যাদা, সম্মান ও সমাজে আপনার অবস্থান যুক্ত।
এছাড়া বাইডেন মহামারির সংকট মোকাবেলায় তার ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের কথাও তুলে ধরেন।
এ প্রসঙ্গে মিশেল বলেন, আমরা আনন্দিত। এ বিষয়ে নজর দেয়ার জন্য আমরা আপনাকে পেয়েছি।
বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে জনগণের প্রতি সহানুভূতি প্রকাশের লক্ষ্যে তার ফোনালাপ কার্যক্রম শুরু করেছেন। স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটে থাকা লাখ লাখ আমেরিকানের ভবিষ্যত নিয়ে ট্রাম্পের কোন মাথাব্যথা ছিল না বলেই সমালোচকেরা বলে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat