ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বন বিষয়ক গবেষণা ও কর্মের সুযোগ সৃষ্টিতে কাজ করবে সরকার।
আজ সন্ধ্যায় ইনস্টিটিউশন অফ ফরেস্টার্স বাংলাদেশ (আইএফবি) এর ওয়েবিনার ভিত্তিক বার্ষিক সাধারণ সভা ২০২১-এ তাঁর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আইএফবি’র সভাপতি ও সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ,কে,এম রফিক আহাম্মদ, আইএফবি’র সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী এবং প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী প্রমুখ।
মোঃ শাহাব উদ্দিন আরো বলেন, দেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বৃদ্ধি, বন নির্ভর দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়নের নিশ্চয়তা প্রদান এবং প্রাকৃতিক বনভূমির পাশাপাশি বাসস্থান ও অন্যান্য অব্যবহৃত জমিতে বনের বিস্তৃতি ঘটাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, বন সংশ্লিষ্ট গবেষণা ও কর্মের সুযোগ সৃষ্টি করতে বনবিদ্যা ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার মাঝে যুগোপযোগী ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বন বিজ্ঞানে স্নাতকদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থান প্রদানের ব্যাপারেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat