ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২৯
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎস তদন্তের জন্য মহামারির “গ্রাউন্ড জিরো” উহানের ফুড মার্কেট সাইট পরিদর্শনের প্রক্কালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞদল শুক্রবার চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।
করোনা ছড়িয়ে পড়ার এক বছর পর ভাইরাসটির উৎস তদন্তের সুযোগ এবং জোরালো তথ্য প্রমাণের ব্যাপারে শঙ্কা এবং বিলম্বের কারণে তদন্ত ঝুলে পড়ার পর আজ বিকালে বিশেষজ্ঞদলের সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
তদন্তকারীরা হাসপাতালগুলো পরিদর্শনের পাশাপাশি বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করবেন। ভাইরাসটির ব্যাপারে প্রথম বক্তব্যদানকারী এবং প্রথম দিকে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন। এখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে এবং বিশ্বব্যাপী অর্থনীতিতে ধ্বস নেমেছে।
ডব্লিউএইচও বৃহস্পতিবার এক টুইটে বলেছে, জরুরিভাবে ভাইরাসের সঙ্গে সম্পর্কিত “উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি, হুয়ানান মার্কেট, উহান সিডিসি ল্যাবরেটরি সরেজমিন পরিদর্শনের অন্তর্ভুক্ত থাকবে।”
করোনা সংক্রমনের পর হুয়ানান মার্কেট বন্ধ হয়ে যায়, এখান থেকেই প্রথম মহামারি ক্লাস্টার আকারে ছড়িয়ে পড়ে ।
উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকেই ভাইরাসের জন্য দায়ী করেছেন। ট্রাম্প দায়িত্ব থেকে সরে যাওয়ার শেষ দিন পর্যন্ত এখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ অব্যাহত রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat