ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনের বেলায় প্রায় ১ লাখ টাকা মুল্যের দুটি গরু চুরি হয়েছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া পৌর এলাকার সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের মাঠ থেকে গরু দুটি চুরি হয়েছে। গরুর মালিক উল্লাপাড়া মধ্যপাড়া গ্রামের মৃত নিতাই চন্দ্র বর্মনের ছেলে মিলন কৃষ্ণ বর্মনের বলে জানা গেছে। বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ থেকে জানা যায় গত বুধবার বেলা ১ টার দিকে দুটি বকন গরু সরকারি কলেজের পশ্চিম পার্শ্বের মাঠের মধ্যে খাবারের জন্য রেখে আসেন মিলন । প্রতিদিনের ন্যায় বিকেল ৪ টার দিকে সে গরু আনতে গিয়ে গরু দুটি মাঠে পাইনি । চার পাশে খোজা খুজি করে গরু দুটি না পেয়ে এলাকার বাসাবাড়ির সিসি ক্যামেরার সাহায্য নেয়। তাতে ধারণ কৃত ফুটেজ থেকে দেখা যায় দুজন চোর গরু দুটি নিয়ে যাচ্ছে । সিসি ক্যামেরার ফুটেজ তার কাছে রক্ষিত রয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ গাজিউল হক জানান অভিযোগ পেয়েছি, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের মাধ্যমে চুরি যাওয়া গরু দুটি উদ্ধারের চেষ্টা করা হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat