ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) আজ মঙ্গলবার প্রথমবারের মত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে প্রথমবারের মত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করে।
লে. কর্নেল আবু মো. শাহনুর শাওনের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি আজ সকাল ১০ টা ৩৭ মিনিটে রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে।
কুচকাওয়াজ শেষে আগামী ৩০ জানুয়ারি এ কন্টিনজেন্টটি দেশে ফিরবেন।
এ কুচকাওয়াজে অংশগ্রহণ বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সকল রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat