ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে বিভাজন দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সতর্ক করে এ কথা বলেছে।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, ভ্যাকসিনের ডোজ সমভাবে বিতরণে ব্যর্থ হলে বিশ্বকে কোটি কোটি ডলার অর্থনৈতিক খরচ মোকাবেলা করতে হবে।
ডব্লিওএইচও আরো বলেছে, করোনা মহামারি মোকাবেলায় টিকা তৈরি, উৎপাদন ও সরবরাহ এবং করোনার চিকিৎসা ও পরীক্ষার জন্য সংস্থাটির ২ হাজার ৬শ কোটি ডলার প্রয়োজন।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, ধনী দেশগুলো ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করেছে। কিন্তু বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো দেখছে এবং অপেক্ষা করছে।
এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দিন চলে যাচ্ছে। করোনার টিকা পাওয়া ও না পাওয়ার মধ্যে ব্যবধান ব্যাপক হচ্ছে।
তিনি আরো বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদের মাধ্যমে স্বল্প সময়ের রাজনৈতিক লক্ষ্য অর্জিত হতে পারে। কিন্তু প্রত্যেক দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের জন্য ভ্যাকসিনের সমবন্টনকে সমর্থন করতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষণা উদ্ধৃত করে টেডরস বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদের কারণে বিশ্ব অর্থনীতির ৯.২ ট্রিলিয়ন ক্ষতি হবে।
তিনি বলেন, গত এক বছরে ২১ লাখেরও বেশি লোক করোনায় মারা গেছে। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০ কোটিতে পৌঁছাতে পারে।
টেডরস বলেন, ভ্যাকসিন আমাদের আশা দিচ্ছে। এ কারণে আমরা এখন যে জীবন হারাচ্ছি তা আরো মর্মান্তিক হয়ে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই আশা রাখতে হবে। পদক্ষেপও নিতে হবে।
তিনি করোনা মোকাবেলায় শারিরীক দূরত্ব বজায় রাখা , হাত ধোয়া ও মাস্ক পরার উপর আবারো গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat