ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ৬ জানুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ শেষে র‌্যাংকিং তালিকার হালনাগাদ করেছিলো ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সেখানে প্রথমবারের মত র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে নিউজিল্যান্ড। আর র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ। তাদের উপরে নবম স্থানে ছিলো আফগানিস্তান। আফগানদের ৫৭ ও বাংলাদেশের ৫৫ রেটিং ছিলো। দু’পয়েন্টে এগিয়ে থাকায় নবম স্থানে উঠে আফগানিস্তান।
আর এখানেই বড়সড় ভুল করে ফেলে আইসিসি। অবশ্য ভুল শুধরে বাংলাদেশকে নবম স্থান ফিরিয়ে দিয়েছে আইসিসি।
বার্ষিক হালনাগাদ র‌্যাংকিংএর সময় আইসিসি জানিয়েছে, র‌্যাংকিংএ বিবেচিত হবার মতো টেস্ট খেলেনি আফগানিস্তান। আবার র‌্যাংকিং হালনাগাদের যে সময়টা ধরা হয়েছে, সে সময়েও বাংলাদেশ ও আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি। তাই সবকিছু ভালো করে বিবেচনা করে নয় দলের নতুন তালিকা প্রকাশ করে আইসিসি।
নয় দলের র‌্যাংকিংস তালিকায় জায়গা হয়নি আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ।
আইসিসি টেস্ট র‌্যাংকিং :
র‌্যাংকিং দল রেটিং
১ নিউজিল্যান্ড ১১৮
২ অস্ট্রেলিয়া ১১৬
৩ ভারত
৪ ইংল্যান্ড ১০৬
৫ দক্ষিণ আফ্রিকা ৯৬
৬ শ্রীলংকা ৮৬
৭ পাকিস্তান ৮২
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
৯ বাংলাদেশ ৫৫

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat