ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাঁটুর অস্ত্রোপচারের কারনে আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৮ বছর বয়সী কুটিনহো মঙ্গলবার ক্যাম্প ন্যুতে এইবারের বিপক্ষে বদলী হিসেবে খেলতে নেমে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরিতে পড়েন। বার্সা জানিয়েছে শনিবার কুটিনহোর হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু আগামী চার মাসের জন্য এখন এই ব্রাজিলিয়ান তারকাকে বিশ্রামে থাকতে হবে। যে কারনে কোভিড -১৯ মহামারীর কারনে ব্যস্ত সূচীতে কুটিনহো প্রায় ২০টি ম্যাচ মিস করতে পারেন। চলতি মাসের স্প্যানিশ সুপার কাপসহ আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির বিপক্ষেও তিনি মাঠের বাইরে থাকবেন।
বায়ার্ন মিউনিখে এক বছর ধারে খেলার পর এই মৌসুমেই বার্সেলোনায় ফিরেছিলেন কুটিনহো। বায়ার্নের হয়ে তিনি কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। যদিও ইনজুরির কারনে এবার সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে করেছেন তিনটি গোল। এর আগে অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একমাস মাঠের বাইরে ছিলেন।
এবারের মৌসুমে তৃতীয় খেলোয়াড় হিসেবে দীর্ঘদিনের জন্য ছিটকে গেলেন কুটিনহো। এর আগে দীর্ঘ মেয়াদে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন জেরার্ড পিকে ও আনসু ফাতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat