ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক শুক্রবার দেশটির মধ্যে দিয়ে যাওয়া রাশিয়ান গ্যাস প্রকল্পের অংশ উদ্বোধন করেছেন। তিনি তার দেশের জ্বালানি সরবরাহের সুরক্ষার জন্য এই প্রকল্পের প্রশংসা করেন।
রাশিয়ার গ্যাস তুরস্ক ও মধ্য ইউরোপে সরবরাহের জন্য বৃহত্তর তুর্কস্ট্রিম পাইপলাইনের অংশ সার্বিয়ার পূর্বাঞ্চলীয় জাজিকার থেকে হাঙ্গেরি সীমান্তের হরগোস পর্যন্ত লাইনের দৈর্ঘ ৪০৩ কিলোমিটার (২৫০ মাইল)।
“আজ সকাল ৬ টায় (গ্রীনিচ মান সময় ০৫০০ টা) বুলগেরিয়া থেকে নবনির্মিত সার্বিয়ান পাইপলাইনে গ্যাস প্রবেশ শুরু হয়েছে।”
ভুচিক ইনস্ট্রগ্রামে লিখেছেন, “ আজ সার্বিয়ার জন্য একটি বড় দিন।”
সার্বিয়ার উত্তরাঞ্চলে গোপসডজিন্সিতে এক অনুষ্ঠানে ভুচিক বলকান স্ট্রিম পাইপলাইন হিসেবে পরিচিত গ্যাসলাইন উদ্বোধনকালে এটিকে সার্বিয়ার ভবিষ্যৎ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন, “এই পাইপলাইন সার্বিয়ার জ্বালানি স্থিতিশীলতা ও সুরক্ষা দিতে সক্ষম হবে।”
বলকান দেশটিতে রাশিয়ার রাষ্টদূত আলেকজান্ডার বোকান-হার্সেনকো বলেন, “এই পাইপলাইন মধ্য ইউরোপের বৃহত্তর অঞ্চলের জন্যও জ্বালানি নিরাপত্তা দেবে।” রাষ্ট্রীয় পরিচালনাধীন আরটিএস টেলিভিশনে তার এ বক্তব্য উদ্বৃত করা হয়। এই গ্যাস প্রকল্পের মাধ্যমে কৃষ্ণসাগর হয়ে রাশিয়ার গ্যাস তুরস্ক ও মধ্য ইউরোপে সরবরাহ করা হবে।
রাশিয়ান গ্যাস জায়ান্ট গ্যাসপ্রোম প্রধান আলেক্সেই মিল্লার বলেছেন, এই তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয় অনেক দেশ রাশিয়া থেকে গ্যাস পাবে। এ দেশগুলোর মধ্যে রয়েছে, বসনিয়া, বুলগেরিয়া, গ্রীস, নর্থ ম্যাসিডোনিয়া এবং রুমানিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat