ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পড়ে গিয়েই কি মৃত্যু হয়েছে অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। ঘর থেকে উদ্ধার হয়েছে ওয়াইন-এর বোতল, পানমশলার প্যাকেট। ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা দিয়েও আর্যা মদ্যপান করতেন বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে, রাতে খাওয়াদাওয়ার পর মদ্যপান করে বেসামল হয়ে পড়ে যান আর্যা। তার পরই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
উদ্ধার হয়েছে ওষুধ, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত হয়েছিলেন। কিডনি-র সমস্যাও ছিল। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসাবে দুর্ঘটনাজনিত তত্ত্ব সামনে এলেও, অন্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা চলেছে, ‘লাভ সেক্স অউর ধোঁকা’-র অভিনেত্রী আর্যা মানসিক সমস্যায় ভুগছিলেন কি না।
গতকাল, শুক্রবার পরিচারিকা পুলিশকে জানিয়েছিলেন, আর্যা বাইরের লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। ওই দিন কলিংবেল টিপলেও কেউ দরজা খোলেনি। ফোনেও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায়, এই ঘটনার সঙ্গে খুনের কোনও যোগ রয়েছে বলে মনে করছেন না তদন্তকারীরা। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে।সুত্র-আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat