ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা ভ্যাকসিন গুলো দ্রুত অনুমোদন দেয়া হলেও বিশ্বকে কয়েক দশক ধরে কোভিড-১৯ মহামারির আফটারশক গুলোর সঙ্গে লড়াই করে যেতে হতে পারে।
নিরাপত্তা সতর্কতা হিসেবে ভাইরাস বিষয়ে জাতিসংঘের এক বিশেষ সম্মেলন উদ্বোধন করে গুতেরেস দ্রুত বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিপন্ন, ক্ষতিগ্রস্ত এই গ্রহের জন্য ভ্যাকসিন নিরাময়ের কোন উপায় নয়।
গুতেরেস বলেন,‘আসুন আমরা নিজেদের বোকা বানাবো না। একটি ভ্যাকসিন ক্ষয় পূরণ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না, যা আগামী কয়েক বছর এমনকি কয়েক দশক ধরে ছড়িয়ে পড়বে।’
তিনি বলেন, ‘চরম দারিদ্র বাড়ছে; দুর্ভিক্ষের আশঙ্কা ছড়িয়ে পড়ছে। আমরা ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখোমুখি।’
তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে বিশ্বে প্রায় ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে- যা বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি অন্যান্য চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে তুলেছে।
১শ’র বেশী দেশের নেতা অথবা সিনিয়র কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন। এতে সংক্ষিপ্ত ও পূর্বে ধারণকৃত বক্তব্য তুলে ধরা হয়। তবে কূটনীতিকরা আশা করেন না যে দুই দিনের এই সম্মেলনে দ্রুত কোন সিদ্ধান্তে পৌঁছাবে।
গুতেরেস তাঁর আহবান পুর্নব্যক্ত করে বলেন, ভ্যাকসিনগুলো ‘বিশ্বের সকল মানুষের জন্য’ হতে হবে, যাতে বিশ্বের সকলে এর অংশীদার হতে পারে।
তিনি আগামী দুই মাসের মধ্যে জাতিসংঘের করোনা মোকাবিলা তহবিলের ৪৩০ কোটি ডলারের ঘাটতি পূরণের জন্য প্রতিশ্রুতিদানকারী দেশগুলোর প্রতি আহবান জানান।
করোনার টেস্ট, চিকিৎসা এবং ভ্যাকসিন উৎপাদন ও বিশ্বব্যাপী বন্টনে বিশ্বের ১৮০টি দেশ জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসিটি’র (এক্সেস টু কোভিড ১৯ টুলস) অধীনে কোভ্যাক্স প্রোগামে যোগ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat