ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী,জেলা সদরে আজ অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে নয়টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বেলা ১২টার দিকে শহরের ট্রাংক রোডে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের ট্রাংক রোডের বড় মসজিদ হতে পুরাতন সোনাগাজী বাস্যস্ট্যান্ড পর্যন্ত শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আইনানুযায়ী নুপুর কুটির এন্ড ফার্নিচারের দু’টি দোকানকে চারহাজার টাকা, সাইফুল ট্রেডার্সকে দুইহাজার টাকা, শিপন ট্রেডার্সকে একহাজার টাকা, এশিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দুইহাজার টাকা, শান্ত ইঞ্জিনিয়ারিংকে দুইহাজার টাকা, হাজী মিষ্টিমেলাকে দুইহাজার টাকা, চিশতিয়া ট্রান্সপোর্টকে দুইহাজার টাকা এবং ঢাকা মেটালকে দুইহাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat