ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্ত্রী রেশমা খাতুনকে কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ইমাদুলকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আজ বুধবার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন।
বিচারিক আদালতের মৃত্যুদন্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদন্ড দিয়ে এ রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ।
২০০২ সালের ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানার ইমাদুল যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন দেয়। এ ঘটনার ১০ দিন পর ২৯ জুলাই মৃত্যু হয় রেশমা খাতুনের। মৃত্যুর পূর্বে আসামি ইমাদুলকে অভিযুক্ত করে জবানবন্দি দেয় রেশমা খাতুন।
পরে এ মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ইমাদুলকে মৃত্যুদ- দেয়। পরে মৃত্যুদ- অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। এরপর হাইকোর্টে শুনানি শেষে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি মৃত্যুদ- বহাল রেখে আদেশ দেন।
এরপর আসামি আপিল দায়ের করলে আপিল বিভাগ শুনানি শেষে আজ আসামি ইমাদুলের মৃত্যুদন্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদন্ড দেয় সর্বোচ্চ আদালত।
আদালতে আসামির পক্ষে ছিলেন এ,বি, এম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
অমিত দাশ গুপ্ত নিউজ বাংলাকে জানান, আসামি ইমাদুল ২০০০ সালে বিয়ে করে। এরপর দুই বছর পরই সে তার স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। ২০০৩ সাল থেকে এ আসামি কারাগারে। মৃত্যুদন্ড রায়ের পর থেকে কারাগারের কনডেম সেলে রয়েছে এ আসামি। দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত আমৃত্যুদ- দিয়েছেন বলে আদালত সূত্র জানায় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat