ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা যুদ্ধের জন্য প্রস্তুত: ইরান


আন্তর্জাতিক ডেস্ক:- ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর দেশটির রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার এমন বার্তা দেন। খবর মেট্রো’র।

জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা।

তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

গতকাল আইআরজিসি জানায়, ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় আমেরিকান গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। হরমুজগান প্রদেশের কুহ মুবারক এলাকা দিয়ে ওড়ার সময় এটি ভূপাতিত করা হয়। ভূপাতিত ড্রোনটি আরকিউ-৪ গ্লোবাল হক মডেলের।

অন্যদিকে ইরানের মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি সঠিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাদের দাবি ড্রোনটি ইরানের সীমায় নয়, বরং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছিলো। এ ঘটনাকে ‘উসকানি’ বলেও বর্ণনা করেছে মার্কিন বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat