ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য অধিকার আইনে ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্য অধিকার আইনে ২০১৮ সাল পর্যন্ত ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে।আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবা খানের এক লিখিত প্রশ্নে জবাবে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এ তথ্য জানিয়ে আরো বলেন, জনগণের ক্ষমতায়ন ও প্রতিটি সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ২০০৯ সালের ২৯ মার্চ জাতীয় সংসদে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ পাস করে। ওই বছরের ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয় এবং ১ জুলাই তথ্য কমিশন গঠন করা হয়। এরপর থেকে ৯৯ হাজার ২৩৮টি তথ্য প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে সর্বমোট ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত ৩ হাজার ৮৩টি দায়েরকৃত অভিযোগের মধ্যে ২ হাজার ৯৭২টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং ১১১টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিকায়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিটিভি’র আরো আধুনিকায়নে ইতোমধ্যে ১ হাজার ৮৬৮ কোটি ৮২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat