ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাপরাধ মামলায় সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে সুনামগঞ্জের ১১ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এ তদন্ত প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান খান।
তিনি জানান, এটি তদন্ত সংস্থার ৭১ তম প্রতিবেদন। সংবাদ সম্মেলনে বলা হয়, ১১ আসামীর মধ্যে ৬ জন গ্রেফতার হয়েছে। বাকি ৫ জন পলাতক।
গ্রেফতার ছয় জন হলেন, সুনামগঞ্জের শাল্লা থানার দৌলতপুরের মোহাম্মদ জুবায়ের মনির (৬২), একই থানার ঘুংগিয়ারগাঁও এলাকার মো. জাকির হোসেন (৬২), শশারকান্দা এলাকার মো. সিদ্দিকুর রহমান (৬১), উজানগাঁও এলাকার মো. তোতা মিয়া টেইলার (৮১), একই জেলার দিরাই থানার শ্যামারচর পশ্চিম দৌলতপুর এলাকার মো. আব্দুল জলিল (৭১) এবং মো. আব্দুর রশিদ (৬০)। পলাতক ৫ জনের নাম প্রকাশ করা হয়নি।
এ ১১ জনের বিরুদ্ধে ২০১৬ সালের ১২ মার্চ থেকে তদন্ত শুরু হয়। মুক্তিযুদ্ধের সময় আটক, নির্যাতন, লুটপাট, অপহরণ, ধর্ষণ, গণহত্যা ও অগ্নিসংযোগসহ মোট ৪টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগরে মদ্যে ৩৪ জনকে হত্যা, কয়েকটি ধর্ষণের ঘটনা, আনুমানিক ৩০ বাড়িঘরে অগ্নিসংযোগ, ৩১ জনকে অপহরণ ও ১৪ জনকে নিযাতন।
আসামীদের বিরুদ্ধে ২০১৬ সালের ২১ মার্চ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন নূর মোহাম্মদ। তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে চারটি অভিযোগে তিনটি ভলিয়মে মোট ১৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে মোট ৩৩ জনকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat