ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৩
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনাবশত ‘গোপন’ চুক্তি ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:- মেক্সিকোর সঙ্গে করা ‘গোপন’ অভিবাসন চুক্তির কিছু অংশ অসাবধানতাবশত প্রকাশ করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুক্তির তথ্য থাকা একটি কাগজ তুলে ধরলে সাংবাদিকরা সেটির ছবি তোলেন। এতেই প্রকাশ হয়ে পড়ে ওই চুক্তির কিছু অংশ।

সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী প্রবেশের জন্য মেক্সিকোকে দায়ী করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বেড়ে যাওয়ায় ট্রাম্প মেক্সিকোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন এবং গতমাসে প্রথম ধাপে এটি কার্যকরও হয়। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে অভিবাসী ঠেকাতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত না জানালেও প্রাথমিকভাবে জানানো হয়, অনিয়মিত অভিবাসী ও মানবপাচার ঠেকাতে মেক্সিকো ‘নজিরবিহীন’ পদক্ষেপ নেবে। চুক্তির আওতায় মেক্সিকো সরকার তাদের ন্যাশনাল গার্ড বাহিনীর ছয় হাজার সদস্যকে সোমবার থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তে মোতায়েন শুরু করবে।

মঙ্গলবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে চুক্তির শর্ত এবং এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি একে ‘গোপন’ দাবি করে বিস্তারিত আলোচনায় অস্বীকৃতি জানান। তবে এসময় তিনি তার হাতে থাকা একটি কাগজ নাড়ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের তোলা ছবিতে দেখা গেছে, ওই কাগজটিতে চুক্তির শর্ত লেখা রয়েছে। ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, চুক্তিতে মেক্সিকোকে ‘নিরাপদ তৃতীয় দেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য এ বিষয়টি এর আগেই সোমবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেছেন।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোকে তৃতীয় দেশ হিসেবে নির্ধারণ করা হলে অভিবাসীদের আবেদন প্রক্রিয়া আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর করা হবে না। বরং মেক্সিকো দিয়ে প্রবেশকারী অভিবাসীদের মেক্সিকোতেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।-বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat