ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গণমাধ্যম বিষয়ক উপ-কমিটির সভা

নিউজ ডেস্ক:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনন্সিটিউটে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যম, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটি স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্ম শতবার্ষিকী উদযাপনে এই সভার আয়োজন করে।
কমিটি দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব, জীবন সংগ্রাম, ঐতিহাসিক ভাষন প্রচারের ওপর গুরুত্বারোপ করে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এতে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, জন্ম বার্ষিকী উদযাপনের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, গণমাধ্যম, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির সাধারণ সম্পাদক ও তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম প্রমুখ।
- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat