ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৮
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণের জীবনমানের উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এম এ মান্নান

নিউজ ডেস্ক:-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সহায়তা পাওয়া যাক বা না যাক সরকার দেশের স্বার্থে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন অব্যাহত রাখবে।
তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে বড় অনেক প্রকল্প বাস্তবায়ন করছি। এসব প্রকল্পের অংশীদার হতে যদি কেউ চায় তাহলে তাদের স্বাগত জানানো হবে আর যদি কেউ না আসে তাহলে আমরা নিজস্ব অর্থায়নে চলমান রাখবো।
পরিকল্পনা মন্ত্রী আজ ব্যাঙ্ককে ইউনেস্কোর নির্বাহী সচিব আর্মীদা সালসিয়া আলিসজাহানার সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
সরকার দারিদ্র্য বিমোচনের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ সহায়তায় এগিয়ে আসুক আর না আসুক, সরকার এসব কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় ইউনেস্কোর নির্বাহী সচিব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন এবং প্রয়োজনে পাশে থাকার ব্যাপারে মন্ত্রীকে নিশ্চিতা প্রদান করেন।
বৈঠকে দক্ষতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস প্রদান করেন নির্বাহী সচিব আর্মীদা সালসিয়া আলিসজাহানা।
এ সময় তিনি আগামীদিনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দফতরের অতিরিক্ত সচিব ড. মোকাম্মেল হোসেন, ইআরডি-এর যুগ্ম সচিব আবদুল বাকী এবং আনোয়ার হোসেন, ইআরডি-এর যুগ্ম প্রধান ফরিদ আজিজ এবং থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর কবির আহমেদ এ সময় পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat