ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৭
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:-দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৩০ মে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি। এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলেরও নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, ভুটানের লোটে শেরিং, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, কিরগিস্তানের প্রেসিডেন্টসহ আরো কয়েকটি দেশের সরকার প্রধানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল। তবে সোমবার এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। অবশ্য মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধিদলে থাকছেন।

গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জানান, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ নেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে ছিলেন। এবারো তিনি মোদির শপথ নেওয়ার সময় জাপান সফরে থাকবেন। তবে গতবার প্রধানমন্ত্রী জাপান সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন দিল্লিতে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat