ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেসির সেই মুকুটে যুক্ত হলো আরেকটি পালক

স্পোর্ট ডেস্ক:- লিওনেল মেসি মানেই রেকর্ড তার পিছু ছুটতে থাকে সবসময়। মেসির সেই মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। এবার জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন স্যু। টানা তৃতীয় ও মোট ষষ্ঠবার এই খেতাব জিতলেন তিনি। পিএসজির কিলিয়ান এমবাপের চেয়ে তিন গোল বেশি নিয়ে মেসি এই পুরস্কার জিতেন।

শুক্রবার রাতে লিগ ওয়ানের শেষ ম্যাচে রেমিসের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। কোনো গোলের দেখা পাননি আর্জেন্টাইন সুপার স্টরের মূল প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে। তাই ৩৬ গোল নিয়ে মেসি জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন স্যু। তার চেয়ে তিন গোল পেছনে থেকে মৌসুম শেষ করলেন এমবাপে।

মেসি সব মিলিয়ে ছয়বার গোল্ডেন স্যু জিতেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চারবার গোল্ডেন স্যু জিতে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

এর আগে চলতি মৌসুমেই স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কারও জিতেছেন মেসি। সেখানেও তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন ছয়বার। এই তালিকায়ও তিনি ইতোমধ্যে শীর্ষস্থানে ভাগ নিয়েছেন। এর আগে কেবল টেলমো জারা ছয়বার পিচিচি জেতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat