ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৫
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় কারাগারে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ২৫ আসামি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:-ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় একটি কারাগারে শুক্রবার এক সংঘর্ষে কমপক্ষে ২৫ আসামি নিহত ও ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। কারাবন্দীদের অধিকার রক্ষাবিষয়ক একটি এনজিও একথা জানায়। খবর এএফপি’র।
আকারিগুয়া থানা কারাগারে থাকা কারাবন্দীদের নেতার হাতে বৃহস্পতিবার জিম্মি হওয়া দর্শকদের উদ্ধারে পুলিশ অভিযান শুরু করলে সেখানে এ ভয়াবহ সংঘর্ষ বাধে।
উনা ভান্তানা এ লা লিবারটেড এনজিও’র পরিচালক কর্লোস নিয়েতো এএফপি’কে বলেন, ‘আজ সকালে (কর্তৃপক্ষ) পুলিশ পাঠালে সেখানে এ সংঘর্ষ হয়। কারাবন্দীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তারা সেখানে দুটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে।’
অভ্যন্তরীণ পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে কারাবন্দীদের নেতা উইলফ্রেডো রামোস রয়েছে।
ওই এনজিও’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সেখানে বিস্ফোরণে অনেক কর্মকর্তা আহত হয়।
নিয়েতো বলেন, এ সংঘর্ষে মোট ২৫ আসামি নিহত এবং প্রায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছে।
ভেনিজুয়েলার কারাগার বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনার ব্যাপারে কোন মন্তব্য না করে বলেছে, থানা কারাগার তাদের নিয়ন্ত্রণের আওতার বাইরে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিওতে মুখোমন্ডল আংশিক ঢেকে রাখা এক আসামিকে পিস্তল হাতে আস্ফালন প্রকাশ করতে এবং দুই নারীকে হুমকি দিতে দেখা যাচ্ছে। এই আসামির নাম রামোস বলে ধারণা করা হচ্ছে।
নিয়েতো জানান, আসামিরা খাবারের এবং তাদেরকে সেখান থেকে অন্য কারাগারে স্থানান্তরের দাবি জানাচ্ছিল। তারা পুলিশের ‘অপব্যবহারের’ নিন্দা জানিয়েছিল।
তবে তাৎক্ষণিকভাবে জিম্মিদের পরিণতির ব্যাপারে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat