ব্রেকিং নিউজ :
উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৩
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল সংযোগ নির্মাণে এডিবি সঙ্গে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক:- চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণে সহযোগিতা দিতে ৪০০মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
কর্মকর্তারা বলেন, এসএএসইসি চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে প্রকল্পে এডিবির ১.৫ বিলিয়ন ডলার ঋণের এটি দ্বিতীয় কিস্তি।
তারা বলেন, বাণিজ্য ও পর্যটন বাড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ১০২ কিলোমিটার ট্রেন লাইনের প্রায় ২৭ শতাংশ ঋণের অর্থায়নে সম্পন্ন হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)সচিব মনোয়ার আহমেদ এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ইআরডি ভবনে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেন।
এক বিবৃতিতে এডিবি’র মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব রেলওয়ে যোগাযোগ উন্নয়নে সহযোগিতা দিতে এডিবি অঙ্গীকারাবদ্ধ।
নতুন এই রেল সংযোগ ২০২৩ সালে চালু হবে এবং ২০২৪ সাল নাগাদ এই চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে ২.৯ মিলিয়ন যাত্রী পরিবহনে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat