ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৩
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল সংযোগ নির্মাণে এডিবি সঙ্গে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক:- চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণে সহযোগিতা দিতে ৪০০মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
কর্মকর্তারা বলেন, এসএএসইসি চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে প্রকল্পে এডিবির ১.৫ বিলিয়ন ডলার ঋণের এটি দ্বিতীয় কিস্তি।
তারা বলেন, বাণিজ্য ও পর্যটন বাড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ১০২ কিলোমিটার ট্রেন লাইনের প্রায় ২৭ শতাংশ ঋণের অর্থায়নে সম্পন্ন হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)সচিব মনোয়ার আহমেদ এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ইআরডি ভবনে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেন।
এক বিবৃতিতে এডিবি’র মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব রেলওয়ে যোগাযোগ উন্নয়নে সহযোগিতা দিতে এডিবি অঙ্গীকারাবদ্ধ।
নতুন এই রেল সংযোগ ২০২৩ সালে চালু হবে এবং ২০২৪ সাল নাগাদ এই চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে ২.৯ মিলিয়ন যাত্রী পরিবহনে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat