ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২১
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক:-সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

এর আগে দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয় বিএনপি। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে তিনি দলীয় মনোনয়ন জমা দেন।

গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০ মে । মনোনয়নপত্র বাছাই হয় ২১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।

আগামী ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে’তেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat