ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিচারাধীন মামলার বিষয়ে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেবে সুপ্রিমকোর্ট : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক:- বিচারাধীন মামলা নিয়ে নিউজ না করতে সুপ্রিম কোর্ট প্রশাসন যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিষয়ে তারা অতিদ্রুত ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘‘আমার সঙ্গে প্রধান বিচারপতির মাঝে মাঝে কথা হয়েই থাকে। তাই আমার এখানে আসা অস্বাভাবিক কিছু না।’’ সুপ্রিমকোর্টের দেয়া বিজ্ঞপ্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘নিশ্চয়ই এ বিষয়ে কথা বলেছি। আলাপচারিতা চলছে, কিছুটা (বিজ্ঞপ্তি নিয়ে) যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেই ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয়, আপনারা অতিদ্রুত এ বিষয়ে ব্যাখ্যা পাবেন।’’
অন্য এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, কোনো সমস্যা হলে রাষ্ট্রপতি আছেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী। তার কাছে নিশ্চয় নালিশ পাঠানো যেতে পারে এবং সংবিধানের মধ্যে থেকেই তিনি সেগুলো বিবেচনা করার ক্ষমতা রাখেন। ষোড়শ সংশোধনীর পর যে শূণ্যতা তৈরি হয়েছে, তার ফলে কোনোকিছুই রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না, এটা ঠিক নয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে আদালতে বিচারাধীন মামলার বিষয়ে রিপোর্ট প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষরে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা অনভিপ্রেত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat