ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ১০ বেসামরিক লোক নিহত

নিউজ ডেস্ক:- সিরিয়ার সরকারের মিত্র রাশিয়ার বিমান হামলায় দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ৫ শিশুসহ ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। অঞ্চলটি জিহাদিদের ঘাঁটি হিসেবে পরিচিত। মস্কো অঞ্চলটিতে অস্ত্রবিরতি ঘোষণা করার কয়েকঘন্টা পর এ হামলা চালানো হয়।
সোমবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাতে ভয়াবহ বিমান হামলার পর সোমবার অঞ্চলটির প্রান্তে সরকারি বাহিনী ও জিহাদীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
অবজারভেটরি জানায়, ইদলিব প্রদেশের কাফরানবেল শহরে গত রাতের রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশু, চার নারী ও এক ব্যক্তি নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, শহরের একটি হাসপাতালের কাছে এই বিমান হামলা চালানো হয়।
এএফপি’র এক প্রতিনিধি জানান, এই বিমান হামলায় শহরের প্রান্তের পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat