ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৯
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” এক অনন্য মাইলফলক : তথ্যমন্ত্রী

 নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এক অনন্য মাইলফলক হিসেবে কাজ করছে।”
আজ রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি ও সেবা বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণকে দেশ ও আন্তর্জাতিক খাতের অপূর্ব সমন্বয় উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস-এর সাথে এ কৃত্রিম উপগ্রহ নির্মাণ, উৎক্ষেপণ ও ভূ-উপগ্রহ কেন্দ্র নির্মাণের জন্য একটি টার্ন-কী চুক্তি স্বাক্ষর করে। এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে স্থাপনের জন্য বিটিআরসি রাশিয়ার ইন্টারস্পুটনিক-এর কাছ থেকে ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ভূ-স্থির কক্ষপথ ব্যবহারের জন্য চুক্তি সম্পন্ন করে। একই সাথে থ্যালেস এলেনিয়া স্পেস আমেরিকার বিখ্যাত “স্পেস এক্স” এর সাথে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য চুক্তিবদ্ধ হয়।’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি উপলক্ষে ১০ টাকার একটি ডাকটিকেট, একই মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডাটাকার্ড উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আমন্ত্রিত অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণে চুক্তিবদ্ধ প্রথম চারটি দেশি টিভি দীপ্ত, মাই টিভি, সময় ও বিজয় টেলিভিশনের সাথে চুক্তি হস্তান্তর ও সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেন বিসিএসসিএল-এর চেয়ারম্যান।
উল্লেখ্য, গত বছর (২০১৮ সাল) ১২ মে বাংলাদেশ সময় রাত ২ টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রেও ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হতে “স্পেস এক্স”-এর স্যাটেলাইট উৎক্ষেপণকারী যান ফ্যালকন-৯ এর সর্বশেষ সংস্করণ ব্লক-৫ বুস্টার এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ -এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট-এর স্বত্বাধিকারী হিসাবে আত্মপ্রকাশ করে।
এ কৃত্রিম উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপণের সার্বিক কার্যক্রম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ বিটিআরসি-এর প্রকল্প “একটি যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রাকপ্রস্তুতি ও তদারকি প্রকল্প” এবং “বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প” -এর মাধ্যমে জাতীর এই স্বপ্ন বাস্তবায়িত হয়। উৎক্ষেপণ পরবর্তী বিক্রয়, বিপণন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হয় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat