ব্রেকিং নিউজ :
নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৯
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে সবরকম ব্যবস্থা নিবে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক:-  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে সব রকম ব্যবস্থা নিবে।
ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য, বাক স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, এ আইনের অপপ্রয়োগ বা অপব্যবহার যাতে না হয় সেজন্য সরকার সব রকমের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনটিকে আধুনিক করার ব্যাপারে কাজ করবে।
আনিসুল হক আজ রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, জার্মানি, সুইজারল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রদূতরা, জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি, জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিনিধি এবং ইউএনডিপি’র প্রতিনিধি এ বৈঠকে অংশগ্রহণ করেন।
আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত/হাইকমিশনার/জাতিসংঘ প্রতিনিধিরা মূলত দু’টি বিষয়ে কথা বলার জন্য দেখা করতে এসেছিল। এর একটি হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের মর্যাদা ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীতকরণ।
তিনি বলেন, কমিশনের এই মর্যাদা বৃদ্ধির বিষয়ে তারা সহযোগিতা করতে চেয়েছেন। একই সঙ্গে পরামর্শ দিয়েছেন, কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের যে বিধান রয়েছে তা বহাল রাখার পাশাপাশি সিভিল সোসাইটির সাথে আলোচনা করে চেয়ারম্যান নিয়োগ করা । যাতে তা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আর এটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেলে যারা মানবাধিকার কমিশনকে আপগ্রেডেশন করেন তারাও সন্তুুষ্ট হবেন এবং ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে যাওয়ার পথ সুগম হবে।
আইনমন্ত্রী বলেন, প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশনের আর্থিক স্বাধীনতার বিষয়েও কথা বলেছেন। ‘আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি জাতীয় মানবাধিকার কমিশন ইতোমধ্যে আর্থিকভাবে স্বাধীন। কমিশনের যে বাজেট প্রয়োজন হয় তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়। তাদের আয়-ব্যয়ের হিসাব আইন মন্ত্রণালয়কে দিতে হয় না।’
তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আইনের জুরিসডিকশন বাড়ানোর ব্যাপরেও প্রতিনিধিদল মত দিয়েছেন। সেটা নিয়ে আলাপ-আলেনাচনা চলবে। ‘আমরা সেটা চেষ্টা করবো’।
আইনমন্ত্রী বলেন, দ্বিতীয়ত: ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে মনিটরিং বাড়ানোর বিষয়েও তারা সুপারিশ করেছেন। মন্ত্রী বলেন, ‘আমরাও মনে করি এ আইনের বাস্তবায়ন কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটা সুস্পষ্ট জায়গা থাকা উচিত। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনা চলছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat