ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৯
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘গোল্ডেন স্যু’র দৌঁড়ে মেসির আরো কাছে এমবাপে

স্পোর্ট ডেস্ক:- - ইউরোপের যেকোনো শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন স্যু’র দৌড়ে একযুগের বেশি সময় ধরে আধিপত্য করে আসছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সেই দৌড়ে অনেকটায় এগিয়ে এসেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কিলিয়ান এমবাপে। এক ম্যাচ বাকি থাকতে মেসির থেকে মাত্র ২ গোল পিছিয়ে আছেন এই পিএসজি তারকা।

শনিবার রাতে এমবাপের জোড়া গোলের সুবাদে দিঁজোর বিপক্ষে বড় জয় পেয়েছে ফরাসি লিগ ওয়ান শিরোপা জয়ী দলটি। এই দুই গোলে এমবাপের মোট গোলের সংখ্যা দাঁড়ালো ৩২টি। অন্যদিকে ছয়বারের ‘গোল্ডেন স্যু’ জয়ী বার্সেলোনা তারকা লিওনেল মেসি লা লিগায় এ মৌসুমে ৩৪টি গোল করে আছেন শীর্ষে।

আজ রবিবার এইবারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এটাই এ মৌসুমের শেষ ম্যাচ। অন্যদিকে পিএসজিও খেলবে আরো একটি ম্যাচ। এমবাপে শেষ ম্যাচে দুই গোলের ব্যবধান ঘোচাতে পারে কি না সেটাই দেখার বিষয়; যদি মেসিও তার শেষ ম্যাচে গোল করে তবে বদলে যাবে হিসাবনিকাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat