ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৩
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিএম শামসুজ্জামানের চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা দিলেন

নিউজ ডেস্ক:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক প্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।
আজ সোমবার সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ব্যারিষ্টার বিপ্লব এ সময় কর্তব্যরত চিকিৎসকদের কাছে বর্ষীয়ান এ অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।
শামসুজ্জামানের মেয়ে কোয়েল সাংবাদিকদের জানান, ‘বাবা আগের চেয়ে তুলনামুলক ভাল আছেন।’
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল আলম, অরুন সরকার রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান।
অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সে সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে দুদিন পর অবস্থার অবনতি হলে আবারও ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এরপর থেকে টানা পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের খ্যাতিমান এই অভিনেতা।
সবশেষ ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat