ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয় : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমকর্মীদেরই হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয়। তাদের সংসার ও জীবনের কথা ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘একান্ত প্রয়োজন হলে আগে থেকে নোটিশ এবং কয়েক মাসের বেতন দেয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত।’
তথ্যমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত বরেণ্য সাংবাদিক পিআইবির সাবেক মহাপরিচালক মো. শাহ আলমগীর স্মরণে নাগরিক শোকসভায় বক্তৃতাকালে একথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, শফিকুর রহমান এমপি, প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং প্রয়াত শাহ আলমগীরের স্ত্রী ফওজিয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক রহমান মুস্তাফিজ।
তথ্যমন্ত্রী এ সময় প্রয়াত শাহ আলমগীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার কাছ থেকে আমাদের বহু কিছু শেখার আছে। তিনি এমন মানুষ যার কোনো শত্রু ছিলো না, থাকলেও তারা তাকে ভালোবাসতো।’
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ক্যান্সার চিকিৎসাধীন শাহ আলমগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat