ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে আকাশে চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু সোমবার

নিউজ ডেস্ক:-মধ্যপ্রাচ্যের আকাশে শনিবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে, আগামীকাল সোমবার (৬ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ থেকে এ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়েছে।

আরব নিউজের খবরে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রোববার থেকে তারাবি শুরু হবে।সৌদি আরবে সোমবার রোজা শুরু হওয়ায় মঙ্গলবার বাংলাদেশে রোজা শুরু হবে এটা প্রায় নিশ্চিত। যদিও সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ বছর শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। জাতীয় চাঁদ দেখা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পক্ষ দাবি করে, তারা একদিন আগেই চাঁদ দেখেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাঁদ দেখা কমিটি পুনরায় বৈঠকে বসেন। সেখানে বিশেষজ্ঞ আলেমদের দিয়ে একটি কমিটিও করা হয়। তবে শেষ পর্যন্ত এ ব্যাপারে সাক্ষ্য দিতে কেউ না আসায় সরকারি সিদ্ধান্তই বহাল থাকে।

রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। সিয়াম মুসলমানদের প্রশিক্ষণের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।এবার আমাদের প্রস্তুতির পালা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat