ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে সরকার নিরবছিন্ন কাজ করে যাচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং তাঁর জন্ম না হলে এ দেশের মানুষ কখনও পাকিস্তানিদের অত্যাচার থেকে মুক্ত হতো না। জাতির পিতার বিরুদ্ধে যারা বিতর্ক করবে তাদেরকে জাতি কখনো ক্ষমা করবে না এবং বার বার ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য বর্তমান সরকার নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুফিদুল হক ও শিল্পী জাহানারা পারভীন আলোচনায় অংশ নেন।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্ব দিবে। জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। আইনের শাসন ও জনগণের অধিকার সামরিক স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রক্ষমতার অংশীদার করা হয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে আবারও গণতন্ত্র ফিরে আসে। মানুষ ফিরে পায় তাদের অধিকার।

প্রতিমন্ত্রী এর আগে শিল্পকলা একাডেমিতে ‘শিল্পের আলোয় ঐতিহাসিক ৭ মার্চ’ শিরোনামে শিল্পী জাহানারা পারভীনের পাথর খোদাই শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat