ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্গত এলাকায় জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী

নিউজ ডেস্ক:-বাংলাদেশ নৌবাহিনী ঘূর্ণিঝড় ‘ফণী’র’ আঘাত পরবর্তি পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকাসমূহে জরুরি উদ্ধারকাজ, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তা শুরু করেছে।
আজ শনিবার সকালে খুলনার তিতুমীর নেভাল জেটি থেকে জরুরি ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা নিয়ে নৌবাহিনী জাহাজ মেঘনা বরিশালের মেহেন্দীগঞ্জ ও বানৌজা তিস্তা বরিশালের হিজলার উদ্দেশে যাত্রা করে। এছাড়া নৌবাহিনী জাহাজ এলসিটি-১০৪ মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে সাতক্ষীরার নীলডুমুরের উদ্দেশে রওনা হয়।
পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও মোংলা এলাকার নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং অন্যান্য জাহাজও দ্রুততম সময়ে দূর্গত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, দুর্গত এলাকাগুলোতে নৌবাহিনীর এসব জাহাজ জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে। এসব জাহাজে ত্রাণ সহায়তা হিসেবে দু’হাজার পরিবারের জন্য তিন দিনের শুকনা খাবার মজুদ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ১ কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দূর্গত এলাকায় নৌবাহিনীর এ ত্রাণ সহায়তা ও উদ্ধারকাজ চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat