ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফণীর কারণে স্থানীয় এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক:-ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ স্থানীয় চারটি এয়ারলাইন্স ১০টি ফ্লাইট বাতিল এবং দেশের ভেতরের বিভিন্ন গন্তব্যের ফ্লাইটসূচি পরিবর্তন করেছে।
নভোএয়ারের সর্বোচ্চ সাতটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং রিজেন্ট এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে বলে প্রতিষ্ঠানগুলো বাসসকে জানায়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মির্জা বলেন, বিমানের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট বাতিল এবং ঢাকা-কোলকাতা-ঢাকা ফ্লাইটের সূচি সকাল থেকে বিকেলে নির্ধারণ করা হয়।
বেসরকারী পর্যায়ে সর্বাধিক দেশীয় গন্তব্যে ফ্লাইট পরিচালনকারী প্রতিষ্ঠান নভোএয়ারের বিক্রয় এবং বিতরণ বিভাগের প্রধান মেসবাহ-উল-ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের কারণে দেশের ফ্লাইটগুলোর মধ্যে চট্টগ্রামের পথে তিনটি, যশোরের পথে একটি, কক্সবাজারের পথে একটি, সৈয়দপুরের পথে একটি এবং আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে কোলকাতার পথে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) কামরুল ইসলাম বলেন, আমরা সৈয়দপুরের পথে আমাদের একটি ফ্লাইট বাতিল করেছি এবং কোলকাতাসহ বিভিন্ন পথে আমাদের ফ্লাইট সূচি পুননির্ধারণ করেছি।
রিজেন্ট এয়ারলাইন্সের বিক্রয় ও বিপনন পরিচালক সোহেল মজিদ বাসসকে জানান, ঘূর্ণিঝড় ফণীর কারণে ভারতীয় বিমান চলাচল কতৃপক্ষ কোলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় রিজেন্টের কোলকাতা ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত সতর্কতার মধ্যদিয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) দেশের সবকটি বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করেছে।
সিএএবি’র সদস্য (পরিচালন) এয়ার কমোডর এম মোস্তাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে আমাদের সবগুলো বিমানবন্দর (স্টেন্ডার্ড অপারেটিং প্রসিডিওর) এসওপি পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat