ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৪
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৪৩ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের নদীতে ছিটকে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক:-১৪৩ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নদীতে পড়ে গেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের

এতে অন্তত ২১ জন আরোহী আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলের সেন্ট জনস নদীতে বিমানটি পড়ে যায়। তবে এতে গুরুতর কেউ আহত হয়নি।

জ্যাকসনভিলের শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বেশ ভাল।

ফ্লোরিডার বিমান বন্দরের এক মুখপাত্র বলেছেন, ১৩৬ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে বিমান টি কিউবার গুয়ান্তানামো বে নৌঁঘাটি থেকে বিমানটি জ্যাকসনভিলে নৌঘাঁটিতে ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়েছে , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটিতে অবতরণের চেষ্টার সময় পিছলে গিয়ে নদীতে পড়ে যায় বিমানটি।

জ্যাকসনভিলের মেয়র লেনি কুরি এক টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে ফোন করে সাহায্যের অফার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat