ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে : রেলপথ মন্ত্রী

নিউজ ডেস্ক:-রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বলেছেন, সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
মন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৫২তম কুচকাওয়াজের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। রেলওয়েকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এক সময়ে রেলওয়েতে লোকবলের ঘাটতি ছিল। বর্তমানে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে যা সেবারক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করবে। বর্তমান সরকার রেলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য নির্দেশ দিয়েছেন। রেলকে লাভজনক করতে হলে এর মাধ্যমে পণ্য পরিবহণ বাড়াতে হবে। একসময় রেলের মাধ্যমে ৩০ ভাগ পণ্য পরিবহণ করা হলেও বর্তমানে তা ১২ ভাগে নেমে এসেছে। আগামীতে যাতে ৩০ ভাগ পণ্য পরিবহন করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের দশটি মেগা প্রকল্পের মধ্যে রেলওয়ে দু’টি বাস্তবায়ন করছে। তার একটি হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প। প্রকল্পটির মাধ্যমে অধিক সংখ্যক পর্যটক পরিবহন সম্ভব হবে।
রেলওয়ের মহাপরিচালক কাজী মোহাম্মদ রফিকুল আলম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat