ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

নিউজ ডেস্ক:-অভিনেতা এটিএম শামসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান। তিনি জানান, রাজধানীর আজগর আলী হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে এটিএম শামসুজ্জামানকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তার অস্ত্রোপচার হয়। এরপর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।

শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম জানান, এটিএম শামসুজ্জামানের মল-মূত্র বন্ধ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ৩০ বছর আগে এটিএম শামসুজ্জামানের গলব্লাডারে একটি অপারেশন হয়েছিলো। গলব্লাডারে যে নলটি আছে এখানে কোনো কারণে প্রেসার পড়েছিলো। ফলে গত কয়েকদিন ধরে তার খাদ্য হজম হচ্ছিলো না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat