ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও যাতায়াত বৃদ্ধি পাওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে।
আজ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি বাংলাদেশে তাকে স্বাগত জানিয়ে এই কথা বলেন।
শাহরিয়ার আলম বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন । আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীরতর হবে বলে তারা আশা প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat