ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বছিলায় ‘জঙ্গি আস্তানায়’ অন্তত দুই জঙ্গির মরদেহ পড়ে আছে : র‌্যাব

নিউজ ডেস্ক:-রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। তবে তিনটি পায়ের নমুনা মিলেছে বিধায় অন্তত দু’জনের মরদেহ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই আস্তানা এলাকা সাংবাদিকদের ব্রিফিংকালে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। জঙ্গিদের মরদেহগুলো ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে আছে। তাই সব তথ্য ফরেনসিক নিরীক্ষার পর জানা যাবে। তবে ঘটনাস্থলে তিনটি পায়ের নমুনা মিলেছে বিধায় অন্তত দু’জনের মরদেহ আছে বলে আমরা ধারণা করছি।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই টিনশেড ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর অভিযানে নামে র‍্যাব। শুরুতেই ওই বাসার একটি কক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

সোয়া ৯টার দিকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢোকেন। এরপর বাড়িটিতে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে র‌্যাবের পক্ষ থেকে ড্রোন ওড়াতে দেখা যায় ওই এলাকায়।

তখন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আস্তানার ভেতরে কেউ জীবিত নেই। অবিস্ফোরিত অবস্থায় ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat