ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৮
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রাজস্থান

স্পোর্ট ডেস্ক:- পর পর দুই ম্যাচে জয়। কলকাতায় কেকেআরকে হারানোর পর ঘরের মাঠ জয়পুরে এবার হায়দরাবাদকে হারাল রাজস্থান। ৭ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল তারা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। বেয়ারস্টো না থাকায় ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ফিরলেন মাত্র ১৩ রানে। এরপর অবশ্য মনীশ পাণ্ডে এবং ওয়ার্নার জুটি টানতে থাকে হায়দরাবাদকে। কিন্তু ওয়ার্নার ৩৭ রানে ফিরে যান। এরপরই ৬১ রানে ফেরেন মনীশ পাণ্ডে।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। একমাত্র শেষ দিকে ৮ বলে অপরাজিত ১৭ রান করেন রশিদ খান। বিজয় শঙ্কর (৮), সাকিব আল হাসান (৯), দীপক হুদা (০), ঋদ্ধিমান সাহা (৫), ভুবনেশ্বর কমার (১) রান করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে হায়দরাবাদ। বরুন অ্যারোন, থমাস, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট ২টি করে উইকেট নেন।

১৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে রাজস্থান। দুই ওপেনার লিভিংস্টোন এবং আজিঙ্কে রাহানে ওপেনিং জুটিতে ৭৮ রান যোগ করে। ৪৪ রানে ফেরেন লিভিংস্টোন। কিছুক্ষণ পরই ৩৯ রানে ফিরলেন রাহানেও। এরপর স্মিথ ২২ রানে ফিরে গেলেও সাঞ্জু স্যামসন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৩২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন সাঞ্জু। পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান। এতে ১২ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat