ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৫
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উইন্ডোজ এক্সপির কোনো সাপোর্ট দেবে না মাইক্রোসফট

নিউজ ডেস্ক:-মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো এক্সপি। এই সংস্করণটি বাজারে ছাড়ার ১৭ বছর পার হয়ে গেলেও এখনো অনেকে এর মায়া ছাড়তে পারেননি। এখনো উইন্ডোজ এক্সপির বিভিন্ন সংস্করণের ব্যবহার দেখা যায়। তবে মাইক্রোসফট আর এই অপারেটিং সিস্টেমের কোনো সংস্করণের মেয়াদ টেনে নিতে চায় না।

পুরোনো এ অপারেটিং সিস্টেমের একটি সংস্করণের জন্য বর্ধিত সমর্থনসুবিধা ৯ এপ্রিল বন্ধ করে দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ এমবেডেড পিওএসরেডি ২০০৯ সংস্করণটি পয়েন্ট-অব-সেল ডিভাইসগুলোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এবারে ওই সংস্করণের জন্য নিরাপত্তা প্যাচসহ অন্যান্য সমর্থন বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এতে ১৭ বছর ৭ মাস ১৬ দিন পর উইন্ডোজ এনটি ৫.১ সংস্করণের জন্য সেবা বন্ধ করার ঘোষণা এল। ফলে, এটি সবচেয়ে বেশি দিন চালিত ওএস হিসেবে জায়গা করে নিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরিপাবলিকের তথ্য অনুযায়ী, উইন্ডোজ এক্সপির অন্য এন্টারপ্রাইজ সংস্করণগুলোর মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। উইন্ডোজ এক্সপি হোম ও প্রফেশনাল ডেস্কটপ সংস্করণগুলোর সমর্থন ২০১৪ সালে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat